শাবিতে দুইদিনব্যাপি সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

by News Room


শাবিপ্রবি প্রতিনিধিঃ  সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’ এর আয়োজনে দুইদিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-সি এর ৩১২ নম্বর কক্ষে দুইদিনব্যাপি এই কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‘রিপোর্টিং, এডিটিং এন্ড অ্যানকরিং’ শীর্ষক এই কর্মশালার দ্বিতীয় দিন মেন্টর হিসেবে দিকনির্দেশনা প্রদান করেন যমুনা টেলিভিশনের সিলেট ব্যুরো চিফ মাহবুবুর রহমান রিপন এবং ডিবিসি নিউজ চ্যানেলের সদ্য সাবেক সম্পাদক নবনীতা চেীধুরী। এর আগে গত ২৪ আগস্ট কর্মশালার প্রথমদিন মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের মফস্বল সম্পাদক নাইমুল করিম নাইম এবং ডেইলি স্টারের রিপোর্টার মওদুদ আহমেদ সুজন।

শাবি প্রেসক্লাবের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুনেদ আহমেদের সঞ্চালনায় কর্মশালায় শাবি প্রেসক্লাব, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং এম সি কলেজ রির্পোটার্স ইউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

You may also like

Leave a Comment