কানাইঘাট উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাও: আবুল হোসাইন চতুলী

by News Room

কানাইঘাট প্রতিনিধি : আসন্ন কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার প্রস্তুতি নিচ্ছেন মাওলানা আবুল হোসাইন চতুলী। তিনি উপজেলার ৫নং বড়চতুল ইউপির বর্তমান চেয়ারম্যান। এছাড়া তিনি জমিয়তে উলামা বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক।

জানা যায়, উপজেলার দীর্ঘদিনের চেয়ারম্যান জেলা বিএনপির সহ-সভাপতি আশিক উদ্দিন চৌধুরী। কিন্তু আলিম উলামার অধ্যুষিত এলাকার মানুষ এবার চায় একজন আলেম নির্বাচিত হোন। মাও: আবুল হোসাইন উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় বিশেষত ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। তিনি কানাইঘাট উপজেলা তথা সিলেটের বিভিন্ন আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ। সাধারণ মানুষের মধ্যেও রয়েছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা।

আবুল হোসাইন চতুলীর সাথে একান্ত আলাপকালে তিনি জানান, উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার প্রাথমিক প্রস্তুতি আমরা নিচ্ছি। যেহেতু এবার দলীয়ভাবে নির্বাচন হবে তাই অন্যান্য রাজনৈতিক দলের যেমন প্রার্থী থাকবেন, আমারো কিছু মুরব্বি আছেন তাদের সিদ্ধান্ত এবং উপজেলাবাসীর সমর্থন থাকলে ইনশাল্লাহ আমি প্রার্থী হবো।

তিনি আশা প্রকাশ করেন, বিগত দিনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যেভাবে দলমত নির্বিশেষে সবাই আমার পাশে ছিলেন আগামী দিনেও একই ভাবে আমার পাশে সবাই থাকবেন।

উল্লেখ্য আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল জানুয়ারির শেষ দিকে অথবা ফেব্রুয়ারিতে ঘোষণা করা হতে পারে। আর ভোটগ্রহণ শুরু হবে মার্চে। এবারও ৪৯০টি উপজেলা পরিষদ নির্বাচন ধাপে ধাপে করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়।

You may also like

Leave a Comment