টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের সেরা দশে দুই বাংলাদেশী তারকা

by News Room

স্পোর্টস ডেস্ক : গত কয়েকবছর ধরে টি-টোয়েন্টিতে বেশ দারুণ পারফর্ম করে আসছেন টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও এই ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন মাহমুদউল্লাহ।
সিরিজের প্রথম এবং শেষ ম্যাচে যথাক্রমে ৩৫ এবং ৩২ রান করেন মাহমুদউল্লাহ। তবে বল হাতে নেওয়া হয়নি তার। তবে তারপরেও আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় সেরা দশে জায়গা করে নিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজদের বিপক্ষে দারুণ খেলার ফলে ২১৩ রেটিং পয়েন্ট সংগ্রহ করেছেন মাহমুদউল্লাহ।

আর এই রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডার র্যাংকিংয়ে শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরাকে সরিয়ে ষষ্ঠ অবস্থানে উঠে এসেছেন মাহমুদউল্লাহ। এই অবস্থানে থাকা পেরেরা বর্তমানে ২১০ রেটিং পয়েন্ট নিয়ে মাহমুদউল্লাহর পরে অবস্থান করছেন।

তবে এ তালিকায় ৩৬৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার গ্ল্যান ম্যাক্সওয়েল। এরপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমে স্থানে যথাক্রমে রয়েছেন মোহাম্মদ নবী (৩১৩), সাকিব আল হাসান (৩১০), জেপি ডুমিনি (২৩৪) এবং মারলন স্যামুয়েলস (২২২)।

টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিং (সেরা দশ)-
১। গ্ল্যান ম্যাক্সওয়েল- ৩৬৬
২। মোহাম্মদ নবী- ৩১৩
৩। সাকিব আল হাসান- ৩১০
৪। জেপি ডুমিনি- ২৩৪
৫। মারলন স্যামুয়েলস- ২২২
৬। মাহমুদুল্লাহ রিয়াদ- ২১৩
৭। থিসারা পেরেরা- ২১০
৮। পল স্টারলিং- ২০৮
৯। রিচার্ড বেরিংটন- ২০২
১০। সামিউল্লাহ শেনওয়ারি- ১৮৮

You may also like

Leave a Comment