এম রহমান ফারুক:দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ বলেছেন, স্বাধীনতা কারো দয়ায় নয় অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে। ১৯৭১ সালে এ দেশের সকল শ্রেণী পেশার মানুষ জন্মভুমি রক্ষায় উদ্ভোদ্ধ হয়ে কাদে অস্ত্র তুলে নেয় এবং জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারাদিয়ে দীর্ঘ ৯মাস যুদ্ধের পর জন্মভুমিতে শত্রু মুক্ত করে লাল সবুজের পতাকা উড়িয়ে বিজয় ছিনিয়ে আন্তে সক্ষম হয়। এ জাতী বীরের জাতী, শত্রুর কাছে মাথা নত করতে জানেনা। দেশ কে উন্নত সমৃদ্ধ শালী করতে দেশ প্রেমীক জনতাকে এগিয়ে আসতে হবে। যারা দেশ ও সমাজের জন্যে কাজ করে তাদের অবদান সমাজ কখনো অস্বীকার করে না।
গত ২৭ মার্চ দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার হাসিমী মডেল একাডেমীর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী সমাজ সেবক হাসিমী মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম এ হাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাক টেলিযোগাযোগ তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় আই সিটি বিভাগের উপ-প্রধান কামরুন নাহার, যুক্তরাজ্য আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সালাম, কামাল বাজার আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ কে এম মনোহর আলী, হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন একাডেমীর প্রধান শিক্ষক হাতিকুল হক আব্দুল্লাহ, মোঃ তোরাব আলী, মোঃ আক্তার হোসাইন, মোছাঃ আনোয়ারা বেগম, মোঃ হাসান আল ইব্রাহিম, হেলাল আহমদ, প্রসেনজিৎ চৌধুরী, সুনীতি পাল, জয়নাল আবেদিন, জাহাঙ্গীর আলম, শাহানা বেগম, আম্বিয়া বেগম, সানি রানী দে, খলিলুর রহমান, কেশব সরকার, বিপুল কান্তি দাশ, কামাল হোসেন, একরামুল হক, জামাল হোসেন প্রমুখ।
স্বাধীনতা কারো দয়ায় নয় অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে ——-দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যন মোহাম্মদ আবু জাহিদ
271
