বাবাকে বাঁচাতে দ্বিগুণ বয়সীকে বিয়ে, অতঃপর…

by News Room

ডেস্ক রিপোর্ট:নিজের চাইতে দ্বিগুণ বয়সী পাওনাদারকে বিয়ে করতে রাজি হয়েছে মেয়েটি। আর তা শুধুমাত্র বাবাকে বাঁচানোর জন্য। সম্প্রতি সৌদি আরবে ঘটনাটি ঘটেছে ।

ঋণের দায়ে জর্জরিত বৃদ্ধ বাবা পাওনাদারের করা মামলায় জেল খাটছেন। আদালতের রায়ে যেকোনো সময় বাবার সাজা হয়ে যেতে পারে।

জানা যায়, আল কাসিম নিজের ধার করা ৩ মিলিয়ন সৌদি রিয়াল ফেরত দিতে পারছিলেন না। পাওনা টাকা আদায় করতেই পাওনাদার আদালতে মামলা করেন। সেই মামলায় বৃদ্ধ জেলখানায় আটক আছেন অনেকদিন ধরেই।

বৃদ্ধ বাবার জেলখানার জীবন যেন আর দেখতে পারছিলেন তার মেয়ে, তাই অভূতপূর্ব সিদ্ধান্ত নিলেন তিনি। নিজের বয়সের চেয়ে দ্বিগুণ হওয়া পাওনাদারকে বিয়ে করার মনস্থির করলেন ২০ বছর বয়সী মেয়েটি।

পাওনাদারের আরো তিন স্ত্রী থাকা সত্ত্বেও মেয়েটি সেই পাওনাদারকে ফোন করে বিয়ের প্রস্তাব দেন। নিজের বিয়ের যৌতুক ঠিক করলো মেয়ে নিজেই। তার  বিয়ের যৌতুক ঠিক করা হলো বাবার ধার করা ৩ মিলিয়ন সৌদি রিয়ালই।বাবাকে বাঁচাতে মেয়ের এই ত্যাগ স্বীকারে অভিভূত হলেন পাওনাদার। বিয়ের আসরে চমকে দিলেন ওই মেয়েকে। বিয়ে করতে এসে মেয়েকে দিলেন ৩ মিলিয়ন সৌদি রিয়ালের একটি চেক। আর বললেন, বাবার প্রতি মেয়ের এই ভালোবাসায় তিনি মুগ্ধ। তাই মেয়েটিকে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চেকের উল্লেখিত টাকা দিয়ে মেয়েটির পছন্দের কাউকে বিয়ে করার কথা বলে দিলেন। আর বাবার মামলাটিও উঠিয়ে নিয়েছেন ওই পাওনাদার।

You may also like

Leave a Comment