শাবিতে ভর্তি পরীক্ষা শুক্রবার, প্রতি আসনে লড়বেন ৩৫ জন

by News Room
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনার্স  ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় দুইটি ইউনিটে ১৪০০ আসনের বিপরীতে ৪৯ হাজার ৪৪২ জন শিক্ষার্থী আবেদন করেছে।

প্রতি আসনের বিপরীতে ৩৫ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে লড়ছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সিলেট নগরীর ২২ টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৯ টায় টায়‘এ’ ইউনিট এবং বিকাল ৩ টায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বিশ্বদ্যালয়ের ওয়েব সাইট www.sust.edu বা যে কোন মোবাইল অপারেটর থেকে SUST< space >SEAT< space >Your-Admission-Roll and send to 2323 লিখে খুদে বার্তা পাঠিয়ে আসন বিন্যাস জানা যাবে।

এছাড়াও ভর্তি সংক্রান্ত যেকোন তথ্যের জন্য ০১৫৫৫৫৫৫০০১-৫ হটলাইনে এবং admission@sust.edu  ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করা যাবে।

এদিকে প্রক্টর হিমাদ্রী শেখর রায় স্বাক্ষরিত এক বিজ্ঞতিতে ভর্তি পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরণের মিছিল, সভা, সমাবেশ, শোভাযাত্রা ও টেন্ট স্থাপন করা যাবে না বলে উল্লেখ করা হয়েছে।

You may also like

Leave a Comment