মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপির পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
সমাবেশে বক্তারা বলেন- দেশ স্বাধীনের পর সর্বহারার নামে সারাদেশে চোরাগুপ্তা হামলা ও নৈরাজ্য সৃষ্টি করেছিল একটি গোষ্ঠী। ঠিক একইভাবে জামায়াত-শিবির আবারো দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। সর্বহারারাও বাংলাদেশে ঠিকে থাকতে পারেনি, জামায়াত-শিবিরও পারবে না।
বক্তারা বলেন- জামায়াত-শিবিরের নৈরাজ্য প্রতিরোধে রাস্তায় নামায় সময় এসেছে। এখন থেকে রাজপথে তাদেরকে মোকাবেলা করা হবে। বক্তারা আরো বলেন- নির্বাচনের তফশিল ঘোষনার পর থেকে মানুষ স্বত:স্ফ’র্তভাবে ভোট দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু দেশের গণতান্ত্রিক ধারাকে ব্যহত করতে বিএনপি-জামায়াত নির্বাচন বানচালে সন্ত্রাস-নৈরাজ্যের পথ বেছে নিয়েছে।
