সিলেট সদর: কেন্দ্রের প্রার্থী শামীম, মাঠে থাকবেন বিদ্রোহী হুদা

by News Room
সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন নিয়ে বিএনপির নাটকের অবসান হলেও নির্বাচনী মাঠে বিদ্রোহী প্রার্থী হিসেবে শাহ জামাল নুরুল হুদাকে দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইলিয়াস বলয়। কেন্দ্র ঘোষিত প্রার্থী শমসের মুবীন চৌধুরীর আস্থাভাজন আবুল কাহের শামীমকে তারা কোনভাবেই ছাড় দেবেন না। কাহেরের বিপরীতে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করবেন সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ জামাল নূরুল হুদা। তাকে সমর্থন জানিয়েছেন মনোনয়নপত্র জমাদানকারী অপর দুই প্রার্থী জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আবুদর রাজ্জাক ও সদর উপজেলা বিএনপির সহ সভাপতি শহীদ আহমদ। দলীয় সূত্রে এমন তথ্য পাওয়া গেছে।

বিদ্রোহীদের সাথে আলাপকালে জানা গেছে, সিলেট সদর উপজেলায় বিএনপির প্রার্থীদের নিয়ে গত শনিবার থেকে কেন্দ্রে দফায় দফায় বৈঠক করেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চার প্রার্থীদের সাথে আলাদা বৈঠকে ইলিয়াস বলয়ের তিন প্রার্থী সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ জামাল নুরুল হুদা, সহ-সভাপতি টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ আহমদ ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের জেলা আহ্বায়ক আবদুর রাজ্জাক শমসের মবিন বলয়ের প্রার্থী আবুল কাহের শামীমের বিরুদ্ধে অবস্থান নেন।

এমনকি কাহের শামীমকে প্রার্থী দিলে তাদের মধ্যে থেকে বিদ্রোহী প্রার্থী থাকবে বলে জানানো হয় মহাসচিবকে। তারপরও কায়ের শামীমকে প্রার্থী দেওয়া হযেছে। এমতাবস্থায় ইলিয়াস বলয়ের তিন প্রার্থীর মধ্যে নুরুল হুদা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে জানিয়েছেন তারা।

সিলেট সদর উপজেলায় বিএনপির প্রার্থী নির্ধারণ নিয়ে গত কয়েদিন থেকে দফায় দফায় বৈঠক করেও কোন সমাধান করতে পারেননি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অবশেষ দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াই একক প্রার্থী নির্ধারণে হস্তক্ষেপ কামনা করা হয়। পরে গতকাল রাত পৌণে ১টায় কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মুবীন চৌধুরীর আস্থাভাজন আবুল কাহের শামীমের নামই ঘোষণা করেন স্বয়ং বেগম জিয়া।

কাহের শামীম বিএনপির কেন্দ্রীয় সদস্য ও গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের প্রার্থী আশফাক আহমদের কাছে পরাজিত হয়েছিলেন।

দলের সমর্থন প্রত্যাশীত প্রার্থী সিলেট সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ আহমদ  বলেন, আমাদের সাথে মহাসচিবসহ কেন্দ্রেীয় নেতারে কয়েক দফা বৈঠক হয়েছে। আমারা তাদেরকে বারবার উপজেলাবাসীর চাহিদা ও সমর্থন সম্পর্কে বলার পরও কায়ের শামীমকে প্রার্থী দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত উপজেলাবাসীর মনে আঘাত দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা এখনো ঢাকায় আছি, সিলেটে এসে আমরা সিদ্ধান্ত নেব আমাদের মধ্য থেকে প্রার্থী দেওয়া হবে কি না। যদি আমাদের মধ্য থেকে প্রার্থী দেওয়া হয় তা হলে নুরুল হুদা বিদ্রোহী প্রার্থী হিসেবে থাকবেন।

শাহ জামাল নূরুল হুদা  জানান- আবুল কাহের শামীম সিলেট সদর উপজেলার স্থায়ী বাসিন্দা নন। তাই দলীয় সমর্থন না পেলেও তিনি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয় বিএনপি তার সাথে রয়েছেন বলে দাবি করেন হুদা।

এ ব্যাপারে সিলেট বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাছিম হোসাইন  ম্যাডাম গতরাতে কায়ের শামীমকে দলীয় প্রার্থী ঘোষণা করেছেন।

তবে বাকি তিন প্রার্থীর মধ্যে নুরুল হুদা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন গুঞ্জন উঠেছে- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আবেগবশত তারা বলছে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করবে। তবে শীঘ্রই এ সমস্যার সমাধান হবে বলে আশাবাদী তিনি।  –

You may also like

Leave a Comment