824
বিনোদন প্রতিবেদক:বেঈমান’ ছবির পর নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন প্রসূন আজাদ। নাম ‘মরণ নেশা ইয়াবা’। ছবিতে তাকে দেখা যাবে পুলিশের চরিত্রে। কাজী হায়াত পরিচালিত ছবিটিতে তার বিপরীতে অভিনয় করবেন কাজী মারুফ।
প্রসূন জানান, গত সপ্তাহে এ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। তিনি আরও বলেন, বাপ্পা রাজের পরিচালনায় ‘বেঈমান’ ছবির কাজ এ মাসেই শুরু হবে। এখানে আমাকে ১৫ দিন শুটিং করতে হবে। আশা করছি এর পরপরই ‘মরণ নেশা ইয়াবা’ চলচ্চিত্রের শুটিংয়ে যেতে পারব। এদিকে তার অভিনীত ‘নিঃশব্দ আর্তনাদ’-এর নাম পরিবর্তন হয়ে ‘অচেনা হূদয়’ রাখা হয়েছে। ছবিতে প্রসূনের বিপরীতে অভিনয় করছেন ইমন। সিলেট, ময়মনসিংহসহ দেশের বেশ কয়েকটি মনোরম লোকেশনে ছবিটির চিত্র ধারণ করা হয়। এর বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন কোনাল, বেলাল খান, সুকন্যা ও শামিম।
