সিলেটের খবর ডেস্ক:সিলেট নগরীর দরগা মহল্লায় ছাত্রশিবিরের মেসে নিস্ফল অভিযান চালিয়েছে পুলিশ। প্রায় দুই বছর ধরে পরিত্যক্ত থাকা এই মেসে কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি। তবে, ছাত্রশিবিরের বিভিন্ন দাফতরিক কাগজপত্র ও বেশ কিছু ইসলামী বই জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ছাত্রশিবিরের মালিকানাধীন নগরীর দরগা মহল্লারর পায়রা আবাসিক এলাকার ৮২ নম্বর বাসায় তল্লাশি চালায় পুলিশ। পুলিশ ওই বাড়ির প্রতিটি কক্ষ তল্লাশি করে। কিন্তু কোনো ধরনের অস্ত্র পায়নি সেখানে। পুলিশ ওই মেসের বিভিন্ন কক্ষে থাকা ড্রয়ার ও আলমিরা ভেঙে ছাত্রশিবিরের দলীয় কার্যক্রম সংক্রান্ত সব নথি জব্দ করে। এ সময় তারা ওই কক্ষগুলোতে রাখা বিপুল পরিমাণ ইসলামী বইও জব্দ করে।
কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, ছাত্রশিবিরের ওই মেসে বিপুল সংখ্যক অস্ত্র মজুদ করা আছে- এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়েছিল। কিন্তু কোনো অস্ত্র পাওয়া যায়নি। বেশ কিছু জেহাদি বই জব্দ করা হয়েছে।
সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ওয়াদুদ টিপু বলেন, “ছাত্রশিবিরের নেতাকর্মীদের কোনো আবাস স্থলেই কোনো ধরনের রাষ্ট্র বিরোধী কার্যকলাপ হয় না।”
তিনি বলেন, “পুলিশ জেহাদি বইয়ের নামে যা জব্দ করেছে, সেগুলো কোরআন-হাদিস ও ইসলামী সাহিত্য।
