স্বল্প খরচে সমুদ্রের পানি সুপেয় করার প্রযুক্তি উদ্ভাবন শাবি শিক্ষার্থীদের

by News Room
ডেস্ক রিপোর্ট:
সমুদ্রের লবনাক্ত পানিতে থাকে মাত্রাতিরিক্ত সোডিয়াম ক্লোরাইড। তাই এই পানি পানের অনুপযোগী। শাবির কয়েকজন শিক্ষার্থী এবার উদ্ভাবন করেছে স্বল্প খরচে সমুদ্রের পানি সুপেয় করার প্রযুক্তি। এতে তারা ব্যবহার করেছে দেশীয় প্রযুক্তি। এই প্রযুক্তি ব্যবহার করে স্বল্প খরচে খুব সহজে সমুদ্রের লবনাক্ত পানিকে খাবার উপযোগী করা সম্ভব বলে জানিয়েছেন প্রযুক্তির উদ্ভাবক শিক্ষার্থীরা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র রেজাউল করিম শাওন ও সেফায়েত হোসেন সৌরভ এই প্রযুক্তির উদ্ভাবক। অধ্যাপক ড. মো. তৌহিদুর রহমানের অধীনে গবেষণার মাধ্যমে তারা এই প্রযুক্তিটি উদ্ভাবন করেন বলে জানা গেছে।

রেজাউল করিম শাওন সাংবাদিকদের জানান- স্বল্প খরচে সমুদ্রের পানি সুপেয় করার এই প্রযুক্তি বাংলাদেশে প্রথম। অন্যান্য দেশে সৌরশক্তি ব্যবহার করে পানি বিশুদ্ধ করার গবেষণা হলেও বাংলাদেশে এটি প্রথম।

ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নিচে নেমে যাওয়ায় সমুদ্রের পানিকে খাবার উপযোগী করে তুলতে এই গবেষনা চালানো হয়েছে বলে জানান শাওন।

শাওন জানান- এই প্রযুক্তি ব্যবহার করে মাত্র চার হাজার টাকা খরচে পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট তৈরি করা যাবে। এতে শক্তি হিসেবে ব্যবহার করা হবে সূর্যকে। –

You may also like

Leave a Comment