আগামীকাল ছাত্রশিবিরের দেশব্যাপী বিক্ষোভ

by News Room

ডেস্ক রিপোর্ট:

দশ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডের রায় দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যার সরকারী ষড়যন্ত্রের প্রতিবাদে আগামী ৫ ফেব্রুয়ারি বুধবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এক বিবৃতির মাধ্যমে ছাত্রশিবির নেতৃবৃন্দ আজ এই কর্মসূচির কথা জানান।
বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডের রায়ে সারাদেশের মানুষ বিস্মিত ও ক্ষুব্ধ। এটা প্রমাণিত যে, মাওলানা নিজামীর বিরুদ্ধে যে অস্ত্র চোরাচালানের ঘটনায় মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে, সে ঘটনায় মাওলানা নিজামী ও তৎকালিন শিল্প মন্ত্রনালয়ের কোন দূরতম যোগসাজশ ছিল না। পূর্বের চার্জশিটে মাওলানা নিজামীর নামও ছিল না। রাজনৈতিক অসদ্দুদ্যেশ্যেই সম্পূরক চার্জশিটের মাধ্যমে তাঁর নাম রাষ্ট্রপক্ষ অন্তর্ভূক্ত করেছে। মূলত জামায়াত ও বাংলাদেশের ইসলামী আন্দোলনকে নেতৃত্বশূন্য করার লক্ষেই সরকার জামায়াত নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্রে মেতে উঠেছে। মাওলানা নিজামীর বিরুদ্ধে দেয়া এই রায়ের প্রতিবাদে ছাত্রশিবির আগামী ৫ ফেব্রুয়ারি বুধবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি পালন করবে। দেশের প্রত্যেক মহানগরী ও জেলায় এই কর্মসূচি পালিত হবে।

নেতৃবৃন্দ বলেন, ছাত্রশিবির শান্তিপূর্ণ উপায়ে কর্মসুচি পালনে বিশ্বাসী। আশা করি ছাত্রসমাজের গণতান্ত্রিক এ কর্মসূচিতে সরকার কোন প্রকার বাধা না দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পরিবেশ তৈরি করে দেবে। শান্তিপূর্ণ উপায়ে এ কর্মসূচি পালনে আমরা সরকার ও প্রশাসনের সকল প্রকার সহযোগিতা কামনা করছি।

ছাত্রজনতাকে সাথে নিয়ে বিক্ষোভ কর্মসূচিকে সফল করে তুলতে নেতৃবৃন্দ শিবিরের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

You may also like

Leave a Comment