মনোনয়নপত্র প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন- জকিগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আবু জাফর মো. রায়হান, ইশতিয়াক আহমদ চৌধুরী, বিএনপির ইসমাইল হোসেন সেলিম ও শফিকুর রহমান।
জৈন্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে জাতীয় পার্টির সিরাজ উদ্দিন আহমদ, আওয়ামী লীগের ফয়েজ আহমদ বাবর, বিএনপির আব্দুল মতিন, মুহিবুল হক এবং ভাইস চেয়ারম্যান পদে আনোয়ার হোসেন, রনেন্দ্র চৌধুরী দুলাল মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
গোয়াইনঘাট উপজেলায় চেয়ারম্যান পদে জামায়াতের আনোয়ার হোসেন, আওয়ামী লীগের ফারুক আহমদ এবং ভাইস চেয়ারম্যান পদে গোলাম আম্বিয়া কয়েস, গোলাম কিবরিয়া সাত্তার, ফয়সল আহমদ, মঞ্জুর আহমদ ও শাহাব উদ্দিন মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
গোলাপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির সিদ্দিকুর রহমান ও জাতীয় পার্টির মজির উদ্দিন চাকলাদার এবং ভাইস চেয়ারম্যান পদে আব্দুল হান্নান ও কবির আহমদ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
জকিগঞ্জ : চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত লোকমান উদ্দিন, বিএনপি সমর্থিত ইকবাল আহমদ, বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুদ্দিন খালেদ, জাতীয় পার্টি সমর্থিত মরতুজা আহমদ চৌধুরী, জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী সিরাজুল হক।
জৈন্তাপুর : চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত মো. আবদুল্লাহ, আওয়ামী লীগের বিদ্রোহী কামাল আহমদ ও ১৯ দল সমর্থিত জামায়াতের জয়নাল আবেদীন।
কোম্পানীগঞ্জ : চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির আলম, দলের উপদেষ্ঠামন্ডলীর সদস্য আবদুল বাছির, বিএনপি সমর্থিত আলী আহমদ ও বিদ্রোহী প্রার্থী শাহাব উদ্দিন।
বিশ্বনাথ : চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত ফিরুজ খান পংকি, ১৯ দল সমর্থিত বিএনপি নেতা সোহেল আহমদ চৌধুরী, বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন সিদ্দিকী।
গোয়াইনঘাট : চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত আব্দুল হাকিম চৌধুরী, আওয়ামী লীগ সমর্থিত লুৎফুর রহমান লেবু, জমিয়তে উলামায়ে ইসলাম নেতা মাওলানা আবু বকর।
গোলাপগঞ্জ : চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত ইকবাল আহমদ চৌধুরী, বিদ্রোহী প্রার্থী হুমায়ুন ইসলাম কামাল, আলী আকবর ফখর, বিএনপি সমর্থিত বিলাল উদ্দিন, বিএনপির বিদ্রোহী প্রার্থী এমরান আহমদ চৌধুরী, নাসিরুল হক সাহীন, উপজেলা জামাতের আমীর হাফিজ নাজমুল ইসলাম।
