170
নিউজ ডেসক:সিলেট নগরীর বালুচর এলাকায় সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুর দখল থেকে এক ডাক্তারের বাসা উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা ৭টার দিকে বালুচরস্থ ফোকাস ১৭৬ নং বাসাটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বাসার মালিক ডা. আজিজ মিয়া। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, ৮ মাস আগে ডা. আজিজ মিয়ার বাসাটি ভাড়া নেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপু। বাসায় ওঠার পর থেকে ভাড়া পরিশোধ করেননি নিপু। উল্টো ভাড়া চাইলে ডা. আজিজকে হুমকিও দিতেন নিপু। অবশেষে আজ রবিবার সন্ধ্যায় শাহপরাণ থানা পুলিশ ওই বাসাটি দখলমুক্ত করে। দখলমুক্ত করার পর বাসাটি ডা. মো. আজিজ মিয়াকে বুঝিয়ে দেয়া হয়েছে।
