এমসি কলেজে সংঘর্ষের ঘটনায় মামলা: জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ আসামি ১৭

by News Room

ডেস্ক: এমসি কলেজে ছাত্রলীগের দু’পক্ষে সংর্ঘের ঘটনায় মামলা দায়ের হয়েছে। ছাত্রলীগ কর্মী রুবেল আহমদ বাদি হয়ে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীসহ ১৭ জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করা হয়। শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত রাতে রুবেল আহমদ নামের এক ছাত্রলীগ কর্মী বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।  এদিকে, সোমবার সংঘর্ষের সময় আটককৃত তাজ উদ্দিন ও সাফায়েত হোসেন নামের দুই ছাত্রলীগ ক্যাডারকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

প্রসঙ্গত, সিলেট এমসি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে সোমবার দুপুরে জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপু ও বর্তমান সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী অনুসারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুইজন গুলিবিদ্ধ হন। এরমধ্যে গুলিবিদ্ধ খায়রুল ইসলাম শাহীনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এছাড়াও গুরুতর আহত রতন গুপ্তকে ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

You may also like

Leave a Comment