আব্দুল আহাদ খান জামাল কারাগারে,কেন্দ্রীয় ছাত্রদলের নিন্দা

by News Room

নিজস্ব প্রতিবেদক:রোববার রাতে আটক হওয়া জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল কে সোমবার কারাগারে পাঠানো হয়েছে।  আজ আদালতে তার জামিন শুনানী অনুষ্ঠিত না হওয়ায় কাষ্টডি থেকে কারাগারে নিয়ে যায় পুলিশ।  এর আগে দুপুর সারে এগারোটার দিকে কোতওয়ালী থানা থেকে তাকে সিলেট আদালতের কাষ্টডি তে আনা হলে সিলেট বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ভীর জমায়। এ সময় বিএনপি স্বেচ্ছাসেবকদল  ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে দেখতে আদালত প্রাঙ্গনে ভির জমায়। আদালতে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহবায়ক এডভোকেট নুরুল হক, যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল গাফ্ফার, সিলেট জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম ফারুক, দক্ষিন সুরমা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ, বিএনপি নেতা এডভোকেট কামাল হোসেন,   সিলেট মহানগর বিএনপির আহবায়ক   কমিটির সদস্য ফরহাদ চৌধুরী শামীম, সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আব্দুশ শহীদ, জাকির হোসেন, আব্দুল ওয়াহিদ সুহেল, জেলা ছাত্রদলের সভাপতি এডভোকেট সাঈদ আহমদ সহ বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারন সম্পাদক মোঃ আকরামুল হাসান এক বিবৃতিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আবদুল আহাদ খান জামালকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

 

 

নেতৃদ্বয় বলেন, এই অবৈধ সরকার ক্ষমতা হারানোর ভয়ে নিষ্ঠুর ও অত্যাচারী হয়ে উঠেছে। শাসকদলের পুলিশ সমস্ত হিংস্রতা দিয়ে বিরোধী দলের উপর ঝাপিয়ে পড়ছে। তারা বলেন,এই অবৈধ সরকার ছাত্রদলের আন্দোলনকে ভয় পায় সেজন্য বার বার ছাত্রদলের উপর বর্বর আক্রমন চালাচ্ছে তারা।

 

 

নেতৃদ্বয় অবিলম্বে সরকারের এই জুলুম নির্যাতন বন্ধের আহবান জানান এবং গ্রেফতারকৃত ছাত্রনেতাদের মুক্তি দাবি করেন।

 

 

 

You may also like

Leave a Comment