প্রেস বিজ্ঞপ্তি: সোমবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে নড়াইলে গ্রেফতার হওয়া ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নুরুল আকরাম সহ ৩৫জন নেতাকর্মীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলি করে।জেলা সভাপতি মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নাজিমুদ্দিন খান এর সঞ্চালনায় গৌরাঙ্গ বাজার মোড় হতে মিছিলটি শুরু হয় । মিছিল পরবর্তি আলোচনায় জেলা সভাপতির বক্তব্যে বলেন ইশা ছাত্র আন্দোলন আদর্শের আন্দোলন করে কিন্তু নড়াইলে নাশকতার অভিযোগে গ্রেফতার হওয়া নেতৃবৃন্দ কোন নাশকতার সাথে জড়িত নয়, উদ্দেশ্য প্রণোদিত ভাবে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের তিনি নিঃশর্ত মুক্তি চান । নতুবা আরো কঠোর কর্মসূচী, হুশিঁয়ারী ব্যক্ত করেন। বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ইশা ছাত্র কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি রিদওয়ান আহমেদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, প্রশিক্ষণ সম্পাদক আল-আমিন হুসাইন, প্রচার প্রকাশনা সম্পাদক আশরাফ আলী সোহান, সাহিত্য ও সাংষ্কৃতি বিষয়ক সম্পাদক মাসুম মুশফিক, সহ-সদর উপজেলা ও পৌর নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় নেতা নুরুল করীম আকরাম এর মুক্তির দাবিতে কিশোরগঞ্জ এ ইশা ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল
160
previous post
