প্রথমবারের মত নার্সের চরিত্রে অভিনয় করছেন তিশা

by News Room

বিনোদন প্রতিবেদক:সোহরাওয়ার্দী হাসপাতালের বিছানায় চিকিৎসা নিচ্ছেন তানভীর। তার সেবায় ব্যস্ত সিদ্ধেশ্বরী স্কুল এন্ড কলেজের ছাত্রী তানজিন তিশা। কয়েকদিনের চেনা জানায় দু’জনের মধ্যে ভালো লাগার সৃষ্টি হয়। সেখান থেকেই ভালোবাসার সম্পর্ক তৈরি হয়।  তবে সে ভালোবাসার সম্পর্কটা কোন এক অজানা কারণে সামনের দিকে এগোয় না। তানভীর ক্রমেই তানজিন তিশার প্রতি দুর্বল হলেও সে কেন জানি নিজেকে গুটিয়ে রাখতে চায়। গল্পটা এমনি। বলছি ‘মহিয়সী’ নাটকের গল্প। নাটকে তানজিন তিশা নার্সের ভূমিকায় অভিনয় করছেন।  আতাউর রহমানের রচনা ও এসএম সোহেল খানের পরিচালনায় এতে তানভীর ও তানজিন তিশা ছাড়াও অভিনয় করেছেন সাবেরী আলম। সম্প্রতি নগরীর সোহরাওয়ার্দী হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় নাটকটির শ্যুটিং হয়।  তানভীর বলেন, ‘নাটকের গল্পে মানবধর্ম ও মানুষের দায়িত্ববোধের কথা ফুটিয়ে তোলা হয়েছে। এমন চরিত্রে আগে অভিনয় করিনি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে গল্পে একটা টুইস্ট আছে যা দর্শকরা শেষে দেখতে পাবেন।’অন্যদিকে এই প্রথমবারের মত নার্সের চরিত্রে অভিনয় করেছেন বলে জানিয়েছেন তিশা। তিনি বলেন, নাটকে অামি নার্স হয়ে মানুষের সেবা করে থাকি। তবে এটার পেছনেও একটা কারণ রয়েছে। যা নাটকের শেষে দেখতে পারবেন দর্শক।

You may also like

Leave a Comment