সিলেট জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান এপিপি বলেছেন, মরহুম এম. তৈয়বুর রহমান অবহেলিত বঞ্চিত জনপদ কোম্পানীগঞ্জের দৈন্যদশা কাটিয়ে স্বপ্নের সমৃদ্ধ কোম্পানীগঞ্জ গঠনে নিরলস ভাবে কাজ করেছিলেন। তৃণমূল জনগণের ন্যায্য দাবী আদায়ে তিনি ছিলেন আপোষহীন। সকল পেশার মানুষের কাছে তিনি ছিলেন একজন গ্রহণযোগ্য নেতা। খুব সহজে মানুষের মন জয় করতেন এবং মানুষকে ভালোবাসতেন। ছাত্র জীবন থেকে তিনি গণমানুষের কল্যাণের রাজনীতি করেছেন। তাকে হারিয়ে কোম্পানীগঞ্জবাসীর যে শূন্যতা হয়েছে। তা সহজেই পূরণ হওয়ার নয়। তার আদর্শকে অনুসরণ করে চলতে পারলে কোম্পানীগঞ্জ আরো এগিয়ে যাবে।
তিনি শুক্রবার কোম্পানীগঞ্জ এম. তৈয়বুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম এম. তৈয়বুর রহমানের স্মরণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। স্মৃতি পরিষদের আহবায়ক এম. সোহেল আহমদ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব সাচ্ছা মিয়া মোস্তাকিম ও সোহেল রানার যৌথ পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক তোতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলার নির্বাহী কর্মকর্তা শামসুল ইসলাম, বিশিষ্ট কলামিষ্ট রফিকুল হক এম.এ, এডভোকেট মকদ্দস আলী, দলইরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহের আলী, কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আহবায়ক নাজিম উদ্দিন, সিলেট জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাংগঠনিক সম্পাদক এ. গফফার রাজু, সাংবাদিক মঞ্জুর হোসেন খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বেলাল আহমদ, শামসুল আলম, জুনেদ আহমদ, জামাল আহমদ, বদরুল আলম, সিরাজুল ইসলাম, মাওলানা রুহুল আমীন, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা আব্দুল মতিন, সোহেল আহমদ, শাহীন আহমদ, এখলাছুর রহমান, সাইফুল ইসলাম মামুন, মোস্তাক আহমদ, নজরুল ইসলাম মুন্না প্রমুখ। শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামান করে দোয়া পরিচালনা করেন মাওলানা রুহুল আমীন।
পরে এম তৈয়বুর রহমানের স্মরণে বিশেষ ক্রুড়পত্র ‘চির অমর’ এর মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট মাহফুজুর রহমান সহ অন্যান্য অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৈয়বুর রহমান স্মরণে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
193
previous post
