সড়ক দুর্ঘটনায় জেলা যুব-সংহতির সভাপতি আহত, সুস্থতা কামনা

by News Room

জাতীয় যুব-সংহতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলার সভাপতি আলতাফুর রহমান আলতাফ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মোটরসাইকেল যোগে যাত্রাকালে সড়ক দুর্ঘটনায় আহত হন। তাৎক্ষণিক তাঁকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করলে তার পায়ে অস্ত্র পাচার করা হয়। বর্তমানে তিনি দক্ষিণ সুরমাস্থ তাঁর বাসায় ডাক্তারদের পরামর্শ্বে ওষুধ সেবন করছেন।
এদিকে, সড়ক দুর্ঘটনায় আহত জাতীয় যুব-সংহতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলার সভাপতি আলতাফুর রহমান আলতাফের সুস্থতা কামনা করেছেন, বিরোধী দলীয় হুইপ, সংসদ সদস্য মো. সেলিম উদ্দিন, জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবুল কাশেম মন্টু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শহীদ লস্কর বশির, জেলা যুব-সংহতির সাধারণ সম্পাদক মরতুজা আহমদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment