গোয়াইনঘাটে ইউপি সচিব‘র উপর হামলার ঘটনা শালিসে নিস্পত্তি হয়েছে

by News Room

গোয়াইনঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতাঃ গোয়াইনঘাটে ইউপি সচিব‘র উপর হামলার ঘটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন‘র উদ্যোগে শালিছে নিস্পত্তি হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলা চেয়ারম্যান‘র র্কাযালয়ে এ শালিশ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিথ ছিলেন রস্তমপুর ইউ.পি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পশ্চিম জাফলং ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম, পুর্ব জাফলং ইউপি চেয়ারম্যান হামিদুল হক ভ’ইয়া বাবুল, লেঙ্গুড়া ইউপি চেয়ারম্যান লুৎফুল হক খোকন, নন্দিরগাঁও ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ শাহিন, সিলেট জেলা ইউপি সচিব সমিতি‘র সভাপতি তোফায়েল আহমদ ও সেক্রেটারী ফয়েজ আহমদ, উপজেলা যুবলীগ নেতা মুজিবুর রহমান, সুভাষ দে, গোলাম কিবরিয়া রাসেল, পশ্চিম জাফলং ইউ.পি সচিব মৃদুল কান্তি দাশ, গোলাপগঞ্জ প্রেসকাব‘র সদস্য ও মানবজমিন প্রতিনিধি চেরাগ আলী, রস্তমপুর ইউ.পি সচিব আবুল হোসেন সহ সিলেট জেলার প্রত্যেক উপজেলার সচিব প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। শালিসগন অনাকাংখিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং হামলাকারী ফরিজুলকে দিয়ে সচিব আবুল হোসেন‘র কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করান। উল্লেখ যে গত ১৪মে রস্তমপুর ইউ.পি সচিব আবুল হোসেন এর উপর স্থানীয় ফরিজুল হামলা চালিয়ে আহত করে।

You may also like

Leave a Comment