সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যালয় উদ্বোধন অনুষ্টানে ড. রাগীব আলী :সমাজ বিনির্মানে অনলাইন গণমাধ্যমের ভূমিকা অপরিসীম

by News Room

স্টাফ রিপোর্টার :উপমহাদেশের প্রখ্যাত দানবীর ড.রাগীব আলী বলেছেন, বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে অনলাইন গণমাধ্যম অত্যান্ত গুরুত্বপূর্ণ। সিলেটের অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অত্যান্ত দক্ষতার সহিত কাজ করে যাচ্ছেন। সুন্দর সমাজ বিনির্মানে অনলাইন গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। আর সিলেটের অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে একটি প্রেসক্লাব গঠন করেছেন তা সত্যিই আনন্দের বিষয়।

এসময় তিনি বলেন, শুধু অফিস প্রদানই নয়, অনলাইন প্রেসক্লাবকে আমার পক্ষ থেকে আগামী দিনেও সার্বিক সহযোগীতা অব্যাহত থাকবে।

তিনি শুক্রবার সন্ধায় সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে প্রেসক্লাবের কার্যালয় উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।সিলেট অনলাইন প্রেসক্লাব’র সভাপতি কবি মুহিত চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ ও সহ-সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার’র যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য মাওঃ শাহীনুর পাশা চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধূরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (১) রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ’র সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য ও সিসিকের ৯নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন্ নূর, ইন্ডিপেনডেন্ট টিভি’র ব্যুরো প্রধান আল-আজাদ, সিলেট প্রেসক্লাব’র সাবেক সহ-সভাপতি ও সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির।
অনলাইন প্রেসক্লাবের অফিস দান করায় কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধূরী বলেন, ড. রাগীব আলী অনলাইন প্রেসক্লাবের ইতিহাসে অমর হয়ে থাকবেন। তাঁর এ দান সিলেটের অনলাইন সাংবাদিকরা আজীবন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

এসময় অন্নান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক সিলেটের ডাক’র নির্বাহী সম্পাদক আব্দুল হামিদ মানিক, সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য ও দৈনিক সিলেটের ডাক’র ব্যাবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান আতা, দৈনিক সিলেট বানীর নির্বাহী সম্পাদক এম.এ হান্নান, সিনিয়র ফটো সাংবাদিক দুলাল হোসেন, সিলেট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও একাত্তোর টিভির সিলেট ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ, চ্যানেল আই’র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকি, আওয়ামীলীগ নেতা জাবেদ সিরাজ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি গোলজার আহমদ হেলাল, সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য শেখ আলমগীর হোসেন, কোষাধক্ষ্য মেহেদী কাবুল, প্রচার সম্পাদক তোফায়েল আহমদ, কর্যকরী সদস্য আব্দুল মুহিত দিদার সিলেট মিডিয়া ডটকম’র সম্পাদক মিসবাহ মন্জুর, সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকম’র সম্পাদক আফরোজ খান, সিলেট রিপোর্ট ডটকম’র সম্পাদক রুহুল আমীন নগরী, সোনার সিলেট ডটকম’র সম্পাদক কামরুল আলম, নিউজ চেম্বার টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক তাওহীদুল ইসলাম, সিলেটের কণ্ঠ ডটকম’র সম্পাদক জাবেদ আহমদ, কানাইঘাট নিউজ ডটকম’র সম্পাদক মাহবুব রশীদ, ডেইলী বিডি নিউজ ডটনেট’র সম্পাদক ফারহানা বেগম হেনা, যুবলীগ নেতা মাসুম বিল্লাহ চৌধুরী, প্রভাষক আমিনুল হক, সিলেট ওয়াচ ডটকম, সম্পাদক সালেহ মোঃ ফয়সল, সিলেট প্রেস ডটকম’র সম্পাদক আলতাফুর রহমান আলতাফ, সুরমা টিভির ব্যাবস্থাপনা সম্পাদক এমদাদুল হক সোহাগ, সাংবাদিক আলাউদ্দিন হেলাল, মবরুর আহমদ সাজু, হুমায়ুন কবীর, আলমগীর আলম, রাহিব ফয়সল, আতিকুর রহমান সামি, আব্দুল আলিম, রেজাউল আলম, নজমূল ইসলাম, আল মামুন আজাদ, মিনহাদ আহমদ,মাজহারুল ইসলাম সাদী, ইকবাল আহমদ, সুহেল আহমদ, নোমান মাহফুজ, কেএম আব্দুল্লাহ, সালেহ আহমদ শাহবাগী, শাহিদ হাতিমী, আব্দুল কাদির জীবন, ফাহাদ মারুফ, আজহার অপু,রেজুয়ান আহমদ, হেনা মমো।

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতিকে ক্রেষ্ট প্রদানকরেন সবুজ বাংলা সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি জাবেদুল ইসলাম দিদার, দৈনিক ইত্তেফাক’র দক্ষিণ সুরমা প্রতিনিধি আহসান হাবিব।

You may also like

Leave a Comment