অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট (ওজাস)’র আনন্দ ভ্রমন সম্পন্ন

by News Room

স্টাফ রিপোর্টার : সিলেটে কর্মরত অনলাইন সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল প্রথম সংগঠন ‘অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট (ওজাস)’র উদ্যোগে বার্ষিক আনন্দ ভ্রমন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৯ঘটিকায় সিলেট নগরীর জিন্দাবাজার সিটি সেন্টার থেকে সীমান্তবর্তী বিছনাকান্দির উদ্যেশ্যে যাত্রা শুরু হয়। ১৩ সদস্য বিশিষ্ট ভ্রমন দলের নেতৃত্ব দেন ওজাস সভাপতি রোটারিয়ান আব্দুল মুহিত দিদার। আনন্দভবনে অংশনেন ওজাসের সিনিয়রসহ-সভাপতি ও সিলেটরিপোর্টডটকম সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরী, সাধারণ সম্পাদক মারুফ হাসান, তথ্য প্রযুক্তি সম্পাদক মাজেদ চৌধুরী, সহ-প্রচার সসম্পাদক মবরুর আহমদ সাজু, নিউজ চেম্বার২৪.কম সম্পাদক তাওহিদুল ইসলাম, সিলেটএক্স প্রেসএর স্টাফরিপোর্টার সাফায়াত হুসেন, চাইল্ড নিউজ রিপোর্টার এবি সিদ্দিক, সিলেটরিপোর্টের স্টাফ রিপোর্টার রেজওয়ান আহমদ, ডেইলী সিলেটের স্টাফরিপোর্টার অবনী নাজমীন, লূৎফুন্নাহার এবং শিশু শিক্ষানবীস ওয়াহিদাত মারুফ ওয়াদি, মেহযাবীন হাসান প্রমুখ। বিছনাকান্দিতে পড়ন্তবিকেলে স্বচ্চপানিতে ভাসমান পাথরের উপর বসে নিজনিজ অনুভুতি ব্যক্তকরেন । রুহুল আমীন নগরী ভ্রমনের অনখভুতি ব্যক্তকরতে গিয়ে বলেন, বিছনাকান্দি পর্যটনকেন্দ্রে পানি ও বিশ্রামের ব্যবস্থা রাখার প্রয়োজন। বিশেষ করে মহিলাদের জন্য সাময়িক ক্লান্তি দুরকরতে রোদ-বৃষ্টি থেকে রক্ষাপেতে এবং নামাজের জন্য ব্যবস্থা থাকলে ভালো হতো। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মারুফ হাসান। সভাপতির বক্তব্যে আব্দুল মুহিত দিদার সকলকে শুভেচ্ছা জানান। এবং বাংলাদেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত সৈনিকদের ধন্যবাদ জানিয়ে বলেন কাটাতারের বেড়া দিয়ে আমাদের সীমান্ত সংরক্ষিত রাখতে হবে। তিনি বলেন, বিভিন্ন সময়ে সীমান্তে বাংলাদেশীদের র্নিমমহত্যাকান্ডের শিকার হতে হচ্ছে। এসব রোধে এবং দেশের সীমানা রক্ষায় দেয়াল নির্মানের প্রয়োজন বলে মন্তব্য করেন।

You may also like

Leave a Comment