মহান বিজয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাব বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ ডিসেম্বর সকাল ৮ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি,বিকেল ৫ টায় প্রেসক্লাবে আলোচনা সভা ও রাতে প্রীতি ফুটবল ম্যাচ।
সোমবার (২৩ নভেম্বর) প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভায় এসকল সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ আগামী ৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়।
সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার এর পরিচালনায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু, সহসাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি,কোষাধ্যক্ষ শহীদুর রহমান জুয়েল,ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক তারেক আহমদ খান প্রমুখ।
