বাংলা নববর্ষে সিলেটে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা করল জেলা প্রশাসন

by News Room

সিলেটে বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ ১৪৩৩) উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসন এর উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী, জাতীয় সংগীত ও নববর্ষের গান পরিবেশনা,নববর্ষের মেলা ও ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন(কারাগার, হাসপাতাল ও শিশু পরিবার -এতিমখানা) করা হয়।

মঙ্গলবার(পহেলা বৈশাখ) সকালে সিলেট সার্কিট হাউস প্রাঙ্গনে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করা হয়।এরপর সিলেটের জেলা প্রশাসক মো: সারওয়ার আলমের নেতৃত্বে সার্কিট হাউস থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়।নগরীর প্রধান প্রধান সড়ক (বন্দর-জিন্দাবাজার-চৌহাট্রা) প্রদক্ষিণ করে ইহা সারদা হল প্রাঙ্গনে এসে মিলিত হয়।

শোভাযাত্রায় সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) ও পরিচালক, স্থানীয় সরকার আশরাফুর রহমান সহ সরকারি বিভিন্ন দপ্তর/প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ,শিক্ষা প্রতিষ্টানের প্রধানগণ,শিক্ষার্থীবৃন্দ,প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ ও সুধীজন অংশগ্রহণ করেন।

You may also like

Leave a Comment