শহীদ সাংবাদিক এটিএম তুরাবের ১ম মৃত্যুবার্ষিকীতে সিলেট অনলাইন প্রেসক্লাবের দোয়া মাহফিল আজ

by News Room

চব্বিশের ছাত্র জনতার গণঅভ্যুত্থান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে সিলেটে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাবের প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে আজ শনিবার বিকেল ৪টায় ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিতি থাকতে সকলকে অনুরোধ জানিয়েছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার।

You may also like

Leave a Comment