by News Room

জকিগঞ্জে পূজা উদযাপনে আর্থিক অনুদান প্রদান করেন এমপি প্রার্থী জাপা নেতা সালেহ চৌধুরী   

জকিগঞ্জে পূজা উদযাপনে আর্থিক অনুদান প্রদান করেন এমপি প্রার্থী জাপা নেতা সালেহ চৌধুরী   

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজায় সিলেট  ৫ আসনের জকিগঞ্জ- কানাইঘাট উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সম্ভাব্য এমপি পদপ্রার্থী জাপার কেন্দ্রীয় নেতা ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট এম এ সালেহ চৌধুরী। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভাও করেন।রোববার সন্ধ্যা ৭টায় জকিগঞ্জের নিলাম্ভরপুর বড়বাড়ী পূজা উদযাপন কমিটির কাছে তিনি আর্থিক অনুদানও প্রদান করেছেন‌।এসময় উপস্থিত ছিলেন সকল মন্দির ও সনাতন সেবা সংঘ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

সভায়  সিলেট ৫ আসনের আগামীর পরিবর্তনের স্বপ্নদ্রষ্টা জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম এ সালেহ চৌধুরী সবাইকে শারদীয় দূর্গা পুজার শুভেচ্ছা জানান এবং যে-কোন পরিস্থিতিতে সকল সনাতনী ভাই-বোনদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

You may also like

Leave a Comment