২৮ ফেব্রুয়ারী সিলেট আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

by News Room

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী ২৮ ফেব্রুয়ারী শুক্রবার সিলেট সফরে আসছেন। আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ গতরাতে এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, আগামী ২৮ ফেব্রুয়ারী শুক্রবার বাদজুমা একটি বিশেষ বিমান যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সফরে আসবেন। সিলেট সফরকালে তিনি টি টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে নির্মিত সিলেট বিভাগীয় স্টেডিয়ামের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
এছাড়াও অন্যান্য কর্মসূচীতে তিনি যোগদান করতে পারেন। ৩য় বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠনের পর আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার এটি হবে প্রথম সিলেট সফর। আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ গতরাতে সিলেট সফরে আসবেন। তিনি নবনির্মিত সিলেট বিভাগীর স্টেডিয়ামের উদ্বোধন করবেন। দু’এক দিনের মধ্যে প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ সফরসূচী জানা যাবে বলে তিনি জানিয়েছেন।

You may also like

Leave a Comment