২৫ এপ্রিল থেকে দোকান-শপিংমল খোলা

by News Room

সিলেটের খবর ডেস্ক:করোনাভাইরাস মহামারির সংক্রমণের এই সময়ে মানুষের জীবন জীবিকার বিষয় বিবেচনা করে ২৫ এপ্রিল সকাল ১০ টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খোলা যাবে।

শুক্রবার (২৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, স্বাস্থ্যবিধি পালনের বিষয়ে সংশ্লিষ্ট বাজার কিংবা সংস্থার ব্যবস্থাপনা কিমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় লকডাউন শুরু হয় বৃহস্পতিবার থেকে। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত এটি চলবে।

You may also like

Leave a Comment