সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ২১ বছর আন্দোলন সংগ্রামের পর জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কাজ করে যাচ্ছে। স্বেচ্ছসেবকলীগ আওয়ামীলীগের ব্যান্ডগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে। সকল আন্দোলন সংগ্রামে সর্বাগ্রে এই সংগঠনকটি বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের জবাব দিচ্ছে। এ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদেরকে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রাম এবং দেশ গড়ার কাজে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে একটি আত্মনির্ভরশীল দেশ গড়ার লক্ষ্যে যে অঙ্গিকার করেছিলেন, সে অঙ্গিকার পূরণে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
তিনি রোববার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত দীর্ঘ এই প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট শেখ মোঃ মকলু মিয়া। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রেীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ।
জালাল উদ্দিন কয়েছ ও আফছার আজিজ এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগ নেতা তপন মিত্র, এডভোকেট ফখরুল ইসলাম, এডভোকেট বেলাল উদ্দিন, এডভোকেট ছালেহ আহমদ সেলিম, সায়েদ আহমদ ছাদ, তপন চন্দ্র পাল, মোস্তাক আহমদ, সুশীল দাস, জালাল উদ্দিন, আলমগীর আহমদ, মুহিবুস ছালাম রিজভী, আফতাব হোসেন খান, এনায়েতুল বারী মোর্শেদ, লুৎফুর রহমান কলি, আহবাব মিয়া, গোলাম কিবরিয়া মাসুক, ফারুক আহমদ, মোসাদ্দেক সাজুল, এমরান আহমদ, মাজহারুল হক সুমন, শামীম বক্ত প্রমুখ। বিজ্ঞপ্তি
২১ বছর আন্দোলন সংগ্রামের পর জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে : শফিকুর রহমান চৌধুরী
164
