২য় বারের মত সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হলেন কোম্পানীগঞ্জের শাহজাহান

by News Room

কোম্পানীগন্জ থেকে এম এ হান্নান:  : সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট শাহজাহান চৌধুরী ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) উপ-সলিসিটর (জিপি/পিপি) মো. মনিরুজ্জামন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নিয়োগ প্রদান করা হয়।
সিলেট জেলার দেওয়ানি ও ফৌজদারি আদালতসমূহে পাবলিক প্রসিকিউটর, বিশেষ পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে ৬৬জনকে ও সরকারি কৌশুলী, অতিরিক্ত সরকারি কৌশুলী ও সহকারী সরকারি কৌশুলী পদে ২০জনকে নিয়োগ দেওয়া হয়।এর মধ্যে জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলার কৃতি সন্তান এডভোকেট শাহজাহান চৌধুরী ।তাঁর বাড়ী উপজেলার ঢালারপাড় গ্রামে। ১০ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রেরিত চিঠির মাধ্যমে তাঁর নিয়োগ লাভের তথ্যটি নিশ্চিত করা হয়েছে।এ ব্যাপারে এডভোকেট শাহজাহান চৌধুরীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন,আমি খুব খুশী।আমি এর আগেও আইন কর্মকর্তা ছিলাম।দ্বিতীয় বারের মত নিয়োগ লাভ করায় অত্যন্ত খুশী ও আনন্দিত।

You may also like

Leave a Comment