গোলাম মর্তুজা সেলিম, সিকৃবি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আগামী ১৯ আগস্ট থেকে ঈদ উল আজহার ছুটি শুরু হবে। ৩০ আগস্ট পর্যন্ত ঈদুল আজহার ছুটি থাকলেও আগামী ২ সেপ্টেম্বর জন্মাষ্টমির ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের অফিস ও ক্লাসের কার্যক্রম পুনরায় শুরু হবে ৩ সেপ্টেম্বর থেকে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পবিত্র ঈদ- উল -আজহা ও জন্মাষ্টমীর ছুটির জন্য আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের হুমায়ূন রশীদ চৌধুরী হলের প্রভোস্ট অধ্যাপক নজরুল ইসলাম (পিএইচডি) জানান, প্রতিবারের ন্যায় এবারও সকল হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
লম্বা ছুটি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে খুশির আমেজ বিরাজমান। এতো লম্বা ছুটি পেয়ে সকল শিক্ষার্থী যেমন খুশি, ঠিক তেমনি খুশি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এদিকে কাল শুক্র ও শনিবার দুদিন সরকারি ছুটি থাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মকর্তারা আজ থেকেই ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন।
