সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও ২০ দলীয় জোট সিলেট মহানগর সদস্য সচিব হাফিজ আব্দুল হাই হারুন-এর স্ত্রী খালেদা বেগম (৫৫) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শনিবার সকালে নগরীর একটি কিনিকে ইন্তেকাল করেন। বাদ আসর নগরীর রিকাবী বাজার জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
সিলেট জামায়াতের শোক
সিলেট মহানগর নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুনের সহধর্মিনী খালেদা বেগম (৫৫) এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট বিভাগীয় দায়িত্বশীল, সিলেট মহানগর, জেলা উত্তর ও জেলা দণি জামায়াত নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
শনিবার এক যৌথ শোকবার্তায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট বিভাগীয় আঞ্চলিক দায়িত্বশীল অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্য মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা দেিনর আমীর মাওলানা হাবীবুর রহমান, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, সিলেট মহানগর নায়েবে আমীর মো: ফখরুল ইসলাম, সিলেট জেলা দেিণর নায়েবে আমীর অধ্য আব্দুল হান্নান ও মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সিলেট জেলা উত্তরের নায়েবে আমীর সৈয়দ ফয়জুল্লাহ বাহার, সিলেট মহানগর সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, সিলেট জেলা দেিনর সেক্রেটারী মাওলানা লোকমান আহমদ ও জেলা উত্তরের সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দীন শোক প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বলেন- আল্লাহ মরহুমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
