নেতাকর্মীদের কারামুক্তির দাবিতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল রহমান ও বৃন্দাবন কলেজ ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান রাকিব এর কারামুক্তির দাবিতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি হবিগঞ্জ শহরের আর,ডি হল থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘাটিয়া বাজার এলাকায় পথসভায় মিলিত হয়।
হবিগঞ্জ জেলা ছাত্রদলের ১ম সহ সভাপতি আরিফ রাব্বানী টিটুর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান শাওন ও যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন তালুকদারের যৌথ পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ সভাপতি রায়েদ চৌধুরী রিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজ রাসেল, সহ সাধারন সম্পাদক আব্দুর রউফ, সহ সাংগঠনিক সম্পাদক ফাইজ উল্লা সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহফুজ চৌধুরী।
উপস্থিত ছিলেন বৃন্দাবন কলেজ ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক আরিফুল ইসলাম ও যুগ্ম আহব্বায়ক মুহিদুল ইসলাম ও সদস্য মাহমুদুল হাসান গাজি, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইলিয়াস আলী তালুকদার, সদস্য সিয়াম আহমেদ, ৩নং ওর্য়াড ছাত্রদলের সাধারণ সম্পাদক রিপন তালুকদার, সাঈদ আহমেদ সামি, নিরব আহমেদ সাকিল, ৪নং ওর্য়াড ছাত্রদলের সভাপতি রাফি, সহ সভাপতি ইমন, ৫ নং ওর্য়াড ছাত্রদলের সহ সভাপতি আরফিন জসিম, ৭নং ওর্য়াড ছাত্রদল নেতা সিয়াম, সদর থানা ছাত্রদলের ১ম যুগ্ম আহব্বায়ক শেখ রাসেল, যুগ্ম আহবায়ক মামুন মিয়া, মোতালিব হোসেন রানা, মাহমুদুল ইসলাম জসিম, নাঈম, পলিটেকনিক ইনস্টিটিউট কলেজ ছাত্রদলের আহব্বায়ক ইমন প্রমুখ। বিজ্ঞপ্তি
