স্টেডিয়ামের সীমানা প্রাচীর ধসে ৩ মৃত্যু: ২টি তদন্ত কমিটি গঠন

by News Room

ডেস্ক: সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের সীমানা প্রাচীর ধসে একই পরিবারের তিন জনের মৃত্যুর ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। এর একটি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং অপরটি করেন সিলেট জেলা প্রশাসক।

মঙ্গলবার বিকালে জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার জানান, মন্ত্রণালয়ের একজন যুগ্ম-সচিবের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে।

এদিকে সিলেট জেলা প্রশাসক শহীদুল ইসলাম গঠিত পাঁচ সদস্যের কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হাসান মাহমুদকে।

মঙ্গলবার রাতে সিলেটের লাক্কাতুড়া চা বাগানের কাছে সিলেট বিভাগীয় স্টেডিয়ামের সীমানা প্রাচীর ধসে একই পরিবারের তিন জন নিহত হন।

এ ঘটনায় সীমানা প্রাচীর নির্মাণে নিম্নমানের কাজকে দায়ী করে সকাল সাড়ে ৮টার দিকে চা শ্রমিকরা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের কাছে বিমানবন্দর-কোম্পানীগঞ্জ সড়ক অবরোধ করেন।

স্থানীয়দের অভিযোগ, টিলার পাদদেশে বসতি থাকলেও সীমানা প্রাচীরে কোনো গার্ডার (প্রটেকশন পিলার) না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

সংসদে মন্ত্রী বলেন, তদন্ত কমিটি সংশ্লিষ্ট ঠিকাদারসহ যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সিলেট জেলা প্রশাসক শহীদুল ইসলাম জানান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হাসান মাহমুদকে প্রধান করে গঠিত কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

You may also like

Leave a Comment