স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যায় অভিযুক্ত ফারদিন আটক

by News Room

সিলেটের খবর ডেস্ক: রাজধানীর কলাবাগানে ইংলিশ মিডিয়াম স্কুল মাস্টারমাইন্ডের “ও” লেভেলের এক শিক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের পরে হত্যার অভিযোগ উঠেছে।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে আরেক ইংলিশ মিডিয়াম স্কুল ম্যাপল লিফের শিক্ষার্থী ফারদিনকে। পুলিশ জানিয়েছে, আটক ফারদিন জড়িত থাকার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে আরও তিনজনকে। আর এ ঘটনায় ফারদিনকে আসামি করে ধর্ষণ ও হত্যা মামলা করা হয়েছে কলাবাগান থানায়।No description available.

নিহতের পরিবার ও পুলিশ জানায়, বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে পূর্ব পরিচিত ফারদিন ইফতেখার দিহানের মোবাইল কল পেয়ে বাসা থেকে বের হন আনুশকা নূর অর্পা। এরপর কিশোরীকে কলাবাগানের ডলফিন গলির নিজের বাসায় নিয়ে যান দিহান।No description available.

নিহত অর্পার স্বজনরা জানায়, দিহানই ফোন করে অর্পার অসুস্থতার কথা জানায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অর্পার মা বলেন, ‘আমার মনের মধ্যে খুব খারাপ লাগছিলো। কেন জানি আমি টেবিলে মাথা নিচু করে শুয়ে আছি তখনই ফোনটা আসে। আমাকে ছেলেটা ফোন করে। দিহান নামের একজন। ওদের আমি চিনিনা, ওদের আমি কখনো দেখিনি।’

সুত্র:ডিবিসি নিউজ

You may also like

Leave a Comment