“স্কুল অফ জার্নালিজম” এর উদ্যোগে সাংবাদিক কর্মশালা ১১ ডিসেম্বর

by News Room

স্কুল অফ জার্নালিজম (এস ও জে ) এর উদ্যোগে সিলেটে আগামী ১১ডিসেম্বর শনিবার দিনব্যাপী সাংবাদিকতার মৌলিক ধারনা বিষয়ক বুনিয়াদী প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত হবে। এতে আগ্রহীদেরকে ০৯ ডিসেম্বর ’২১ইং এর মধ্যে 01714630392 নাম্বারে যোগাযোগ করে নাম নিবন্ধন করতে অনুরোধ করা যাচ্ছে । প্রশিক্ষন কর্মশালার রেজি: ফি- ৭৫০/= ( সাতশত পঞ্চাশ টাকা মাত্র ) । সাংবাদিকতায় আগ্রহী কোন ব্যাক্তি, নবীন ও শিক্ষানবীশ সংবাদিক, সিলেট মহানগর, জেলা ও উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যম কর্মী কিংবা কোনো স্বায়ত্বশাসিত, আধা – স্বায়ত্বশাসিত, সরকারী – বেসরকারী ও প্রাইভেট প্রতিষ্টানের তথ্য , জনসংযোগ অথবা মিডিয়া সম্পর্কিত কর্মকর্তা ও কর্মচারীগণ এতে অংশ নিতে পারবেন । উল্লেখ্য, “স্কুল অফ জার্নালিজম ” গণমাধ্যম বিষয়ক প্রতিষ্টান “ইনটেনসিভ মিডিয়া গ্রুপে”র  সাংবাদিকতা শিক্ষা,প্রশিক্ষণ ও গবেষণামুলক একটি বিশেষ সংস্থা।

You may also like

Leave a Comment