নিউজ ডেস্ক: SARC মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে স্কুলছাত্রী সামিরাকে ধর্ষণের সাথে জড়িত ধর্ষকদের বিচারের দাবিতে এক সমাবেশের আয়োজন করলে এতে আওয়ামীলীগ কর্তিক হামলার স্বীকার হোন আয়োজকবৃন্দ। আজ ৪মে মঙ্গলবার দুপুর ২টায় সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, ১মে শনিবার স্কুল থেকে ফেরার পথে সুনামগঞ্জের ধারারগাও গ্রামের রিক্সাচালক আনোয়ার হুসেনের একমাত্র মেয়ে সামিরাকে (১৫) অপহরণ করে নিয়ে বখাটেরা ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে যায়।
এ ঘটনায় এলাকায় হৈচৈ শুরু হয়। চারিদিকে নিন্দার ঝড় ওঠে। এদিকে ভয়ে স্কুল ছাত্রীরা স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।
সামিরার পিতা আনোয়ারের পাশে এসে দাঁড়ান মানবাধিকার কর্মীরা। ধর্ষণের সাথে জড়িতদের আঈনের আওতায় আনার দাবিতে সমাবেশের আয়োজন করে SARC মানবাধিকার ফাউন্ডেশন। এতে উপস্থিত ছিলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষিকা, মানবাধিকারকর্মী সহ এলাকার ব্যবসায়ীবৃন্দ।
এ সময় হঠাত কয়েকজন আওয়ামীলীগ কর্মীরা এসে হামলা করলে সমাবেশ তছনছ হয়ে যায়। মহৎ একটা উদ্যেশ্য নিয়ে সমাবেশ করতে গেলে এখানে আওয়ামীলীগ এসে হামলা করার কারন এখনো যানা যায় নি।
