সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ছয় জনকে ধরে নিয়ে গেছে বিএসএফ

by News Room

ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তের শাহ আরেফিন মাজার এলাকার যাদুকাটা নদী থেকে রোববার বেলা ২টার দিকে ছয় বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। পাহাড়ী ঢলে ভেসে আসা গাছ ধরতে গেলে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তাদের ধরে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন স্বজনরা।

তারা হলেন, লাউড়গড় গ্রামের আব্দুল আজিকের ছেলে সৈকত (১৮), আলেক মিয়ার ছেলে জানু (১৭), রাজ্জাকের ছেলে মুরসায়েম (১৮), আব্দুন নূরের ছেলে মুক্তার (১৭) ও দেলোয়ারের ছেলে কালা মিয়া(১৭) এবং সাইদাবাদ গ্রামের আব্দুল বারেকের ছেলে মিছবাহ (১৬)।

স্থানীরা জানান, প্রচন্ড বৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ী ঢলের সঙ্গে ভারত থেকে গাছ ভেসে আসছিল। ভেসে আসা গাছগুলো ধরার সময় বিএসফ তাদের ধরে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

৮ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার কর্ণেল গোলাম মহিউদ্দিন বলেন, আটককৃতদের ফিরিয়ে আনার চেষ্টা  চালাচ্ছে বিজিবি।

You may also like

Leave a Comment