সিলেট স্টেডিয়াম পরিদর্শনে আইসিসির নিরাপত্তা প্রতিনিধি দল

by News Room
ডেস্ক রিপোর্ট: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সিলেট পরিদর্শন করেছেন আইসিসির নিরাপত্তা প্রতিনিধি দলের সদস্যরা।
বুধবার বেলা পৌণে ১২ টায় বিমানযোগে সিলেট পৌঁছেন তিন সদস্যের আইসিসির নিরাপত্তা দলের প্রতিনিধি ও বিসিবির কর্মকর্তারা।

দুপুর ১২ টায় সিলেট মহানগর পুলিশ সদর দপ্তরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় করেন তারা।

আইনশৃঙ্খলা বাহিনী তাদের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা প্রতিনিধি দলের সামনে উপস্থাপন করলে দলটি সন্তোষ প্রকাশ করে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন।

মতবিনিময় শেষে বিসিবি পরিচালক মাহবুব আনাম সাংবাদিকদের জানান, রুটিন কাজ হিসেবেই আইসিসির নিরাপত্তা প্রতিনিধি দলের এ সফর। তিনি সুষ্ঠুভাবে বিশ্বকাপের ম্যাচ আয়োজনে সবার সহযোগিতা কামনা করেন।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের  সাথে মতবিনিময় শেষে তারা খেলোয়াড় ও কর্মকর্তাদের থাকার জন্য নির্দিষ্ট কয়েকটি হোটেল পরিদর্শন করেন। পরে সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলাবাহিনী চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিনিধি দলের সদস্যরা কিছু বিষয়ে নির্দেশনা দিয়েছেন। আমরা তা পুরণ করবো। –

You may also like

Leave a Comment