249
নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৬টার দিকে কোতোয়ালি থানার একদল পুলিশ নগরীর কাজিরবাজারস্থ তোপখানা রোডের তার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করে। বদরুজ্জামান সেলিমকে শ্বশুরবাড়ি থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আজমল বখত সাদেক।
