163
নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী ফখর্বল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার বিকেল ৩টার দিকে সাদা পোষাকের পুলিশ তাকে নগরীর শিবগঞ্জ বাসা থেকে তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন জামায়াত নেতারা।
তবে, এসএমপির শাহপরাণ থানার ওসি সাখাওয়াত হোসেন জানিয়েছেন, উপশহরের রোজভিউ হোটেলের সম্মুখ থেকে তাকে বিকেল তিনটার দিকে গ্রেফতার করা হয়। ওসি জানান, ফখর্বল ইসলাম ৬টি মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী। আগামীকাল তাকে রোববার কোর্টে চালান দেয়া হবে বলে জানান ওসি। প্রসঙ্গত: জামায়াত নেতা ফখরুল দলের বর্তমান ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমানের ছোট ভাই।