সিলেট মহানগর জামায়াতের আমীর জুবায়েরের বড় ভাই নিখোঁজ

by News Room
মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজার শহরের বিশিষ্ট ব্যবসায়ী বেরীর পাড় পয়েন্টে অবস্থিত এ্যারোওয়ার্ল্ড ট্রাভেলস এর প্রোপ্রাইটর এবং সিলেট মহানগর জামায়াতের আমীর এহসানুল মাহবুব জুবায়েরের বড় ভাই মাহবুব ফেরদৌস আনোয়ার গত ১১ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় তার নিজ কর্মস্থল থেimageকে বের হয়ে নিখোঁজ হন। এই প্রেক্ষিতে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় মৌলভীবাজার প্রেস ক্লাবে নিখোঁজ সদস্যের পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। নিখোঁজের স্ত্রী সৈয়দা মুর্শেদা মাহবুব চৌধুরী (লিপি), ছেলে শারজীল শামস আলদ্বীনকে সাথে নিয়ে সাংবাদিকদের সামনে স্বামী নিখোঁজ হওয়ার হৃদয়বিদারক কাহিনী কান্নাজড়িত কন্ঠে তুলে ধরেন। এসময় সম্মেলন জুড়ে নীরব কান্নার পরিবেশ তৈরী হয়।

সাংবাদিক সম্মেলনে নিখোঁজের স্ত্রী বলেন “আমার স্বামী দীর্ঘ প্রায় ২০ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। আমার জানামতে মৌলভীবাজারবাসীর সাথে তাঁর খুব সুসম্পর্ক রয়েছে, কারো সাথে কোন ধরনের শত্রুতা নেই। তিনি কোন রাজনৈতিক দলের সাথেও সম্পৃক্ত ছিলেন না। তিনি  তার কর্মস্থল এ্যারোওয়ার্ল্ড ট্রাভেলস অফিস থেকে ১১ডিসেম্বর দুপুর ১২.৩০মিনিটে বের হয়ে আর অফিস কিংবা বাসায় ফিরে আসেননি। আমি প্রতিদিনের মত ঐ দিন বাসায় এসে আমাদের সাথে দুপুরের খাবার খাওয়ার জন্য আনুমানিক ৩টায় ফোন করলে তাঁর ব্যক্তিগত মোবাইল- (০১৭১৫০৪৪৭৮৯) বন্ধ পাই। পরবর্তীতে ট্রাভেলস এর অফিস সহকারী চন্দন বাবুর সাথে ফোনে যোগাযোগ করলে চন্দন বাবু জানান, আনোয়ার বেলা সাড়ে ১২টার দিকে অফিস থেকে বের হয়ে গেছেন। পরবর্তীতে আমার স্বামীর সাথে যোগাযোগ করতে ব্যর্থ হওয়ায় রাত সাড়ে ১২টার দিকে আমার দেবর এনামুল মাহবুব ফয়সল মৌলভীবাজার মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন, ডায়েরী নংঃ- ৪৭৫।(১২/১২/২০১৪) সকাল ১১টার দিকে কোম্পানি কমান্ডার-৯, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (জঅই) সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার বরাবর একটি আবেদন প্রদান করেন আমার দেবর এনামুল মাহবুব ফয়সল। পরিবারের পক্ষ থেকে এবং আমার স্বামীর পরিচিতজনদের পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন স্তরে শুক্রবার সারা দিন যোগাযোগ করা হয়েছে। এখন পর্যন্ত আমার স্বামীর খোঁজ না পাওয়ায় এবং দীর্ঘ প্রায় ৩০ ঘণ্টা অতিবাহিত হওয়া সত্ত্বেও আমি, আমার এক মেয়ে তাসনীম তাবাসসুম টিউলিপ এবং এক ছেলে শারজীল শামস আলদ্বীনসহ পরিবারের সবাই চরম উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে আছি।”
সংবাদ সম্মেলনে নিখোঁজ মাহবুব ফেরদৌস আনোয়ারের স্ত্রী স্বামীকে অতি দ্রুত ফিরে পাওয়ার জন্য মিডিয়া, প্রশাসন ও সরকারের কাছে আবেদন জানান।

You may also like

Leave a Comment