সিলেট মহানগর জামায়াতের আমীর জুবায়েরকে ধরে নিয়ে গেছে পুলিশ

by News Room

নিউজ ডেস্ক:সিলেট মহানগর জামাJubayerয়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে সিলেট আদালত প্রাঙ্গন থেকে ধরে নিয়ে গেছে পুলিশ।মঙ্গলবার দুপুর ১২ টায় পেশাগত দায়িত্ব পালনের এক ফাঁকে আদালত প্রাঙ্গনে বের হন জুবায়ের।এসময় কোতোয়ালী থানার এক কর্মকর্তা ‘জরুরী কথা আছে, কোতোয়ালী থানায় যেতে হবে’ বলেন জুবায়েরকে। জুবায়ের কোন বাক্যবিনিময় ছাড়াই ‘আল্লাহ ভরসা’ বলেন চলেন পুলিশ কর্তার সাথে। আদালত প্রাঙ্গন থেকে বের হতেই তাকে গাড়ীতে উঠানো হয়। রাখা হয়েছে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে। বলা হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি আটক বা গ্রেফতার এ বিষয়ে গণমাধ্যমকে কিছু বলছেনা পুলিশ। তবে সুত্র বলছে, বিকেলের দিকে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

You may also like

Leave a Comment