943
অদ্য ০৮ এপ্রিল ২০১৯ তারিখ ১১০০ ঘটিকা হতে ১৫৩০ ঘটিকা পর্যন্ত তামাবিল আইসিপির বিপরীতে ভারতের অভ্যন্তরে ডাউকিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল আহমেদ ইউসুফ জামিল, পিএসসি এবং প্রতিপক্ষ ৩০ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সাইফুর রহমান খাঁন এর সাথে সীমান্ত বিষয়ক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সিলেট ব্যাটালিয়নের সহকারী পরিচালক, ০১ জন কোম্পানী কমান্ডার, ০১ জন বিওপি কমান্ডারসহ মোট ১২ জন বিজিবি প্রতিনিধি এবং প্রতিপক্ষ ৩০ বিএসএফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক, ০১ জন স্টাফ অফিসারসহ মোট ১১ জন বিএসএফ প্রতিনিধি অংশগ্রহণ করে। পতাকা বৈঠকটি অত্যন্ত সুষ্ঠু ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়।
