সিলেট নগরীর বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের হরতালের সমর্থনে মিছিল যানবাহন ভাঙচুর

by News Room

নিজস্ব প্রতিবেদক: সিলেট  নগরীর বিভিন্ন স্থানে নাশকতা চালিয়েছে জামায়াত-শিবির। তারা ২০-২৫টি যানবাহন ভাঙচুর ও একটি প্রাইভেট কারে আগুন দিয়েছে। এসময় তাদেরকে হরতালের সমর্থনে স্লোগান দিতে দেখা গেছে। নগরীর চৌহাট্টা থেকে শিবির মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ

মিছিল

তাদের ছত্রভঙ্গ করে দেয়। শাহপরাণ এলাকায় হরতাল সমর্থকদের ঢিলের আঘাতে আহত হয়েছেন এক অটোরিকশা চালক। বন্দরবাজারে পুলিশের তল্লাশিকালে মোটর সাইকেল ফেলে পালিয়ে যায় শিবিরের দুই ক্যাডার।  প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- বুধবার রাত পৌনে ৮টার দিকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ৮-১০টি মোটর সাইকেলযোগে নগরীর সুবিদবাজার সংলগ্ন সাগরদিঘীরপাড় মোড়ে এসে যানবাহন ভাঙচুর শুরু করে। তারা একটি প্রাইভেট কারেও আগুন ধরিয়ে দেয়। এতে প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরিত হয়। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।  এছাড়া রাত সাড়ে ৭টার দিকে চৌহাট্টাস্থ আলীয়া মাদরাসার সামনে থেকে শিবির মিছিল বের করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। একই সময় বন্দরবাজারস্থ মধুবন মার্কেটের সামনে তল্লাশিকালে মোটর সাইকেল ফেলে দুই শিবিরকর্মী পালিয়ে যায়।  শাহপরাণ এলাকায় সন্ধ্যা ৭টার দিকে হরতাল সমর্থকদের ছোঁড়া ঢিলে গুরুতর আহত হন এক অটোরিকশা চালক। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

You may also like

Leave a Comment