সিলেট জেলা ক্রিকেট কোচ মারুফ হাসানকে সংবর্ধনা

by News Room

ডেস্ক রিপোর্ট : নগরীর ৪নং ওয়ার্ডের কৃতি সন্তান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিযুক্ত সিলেট জেলা ক্রিকেট কোচ মারুফ হাসান এর যুক্তরাজ্য গমণ উপলক্ষ্যে ওয়ার্ডবাসীর উদ্যোগে বুধবার সংবর্ধনা প্রদান করা হয়।

৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও সুয়েব উল কিবরিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক সিলেটের পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাব্বির জালালাবাদী।

আরো বক্তব্য রাখেন আশরাফ আরমান, সাহেদ আহমদ, আলমগীর হোসেন, ওমর মওদুদ, ওমর মাহবুব, তানজিল শাহরিয়ার, সুফিয়ান নাহিদ, তৌহিদুল হক লিজা, ফেরদৌস আহমদ, ওমর ফারুক জিহান, এহসান আহমদ, সাফায়েত আহমদ, হাবিবুর রহমান মারজান, ফাহমিদ সাদেকীন, নুর আমীন প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিযুক্ত সিলেট জেলা ক্রিকেট কোচ মারুফ হাসানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।

You may also like

Leave a Comment