256
ডেস্ক রিপোর্ট: সিলেট নগরীর জিন্দাবাজারে উপর্যুপুরি দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে এই ককটেল দুইটর বিস্ফোরণ ঘটায় তারা। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো জিন্দাবাজারে ছড়িয়ে পড়ে আতংক। দিগি¦দিগ দৌড়াতে শুরু করে মানুষ। ব্যবসায়ীরা বন্ধ করে দেন দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট, শপিংমল। ককটেল বিস্ফোরণের পর বিশেষ করে পথচারী নারী, শিশু ও মহিলারা প্রচন্ড আতংকিত হয়ে দৌড়াতে থাকেন। ভয়ে-আতংকে অনেকেই নিকটস্থ মার্কেটে ঢুকে পড়েন।
