সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর উদ্যোগে বিশিষ্ট সমাজ সেবক মানবতার ফেরিওয়ালা সৌদি আরব প্রবাসি কমিউনিটি লিডার, এন.আর.বি বাংলাদেশী পণ্য আমদানীকারক সমিতি রিয়াদ’র সভাপতি, বাংলাদেশ গ্রীণ ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় কমিটি’র সভাপতি, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল’র পরিচালক, জালালাবাদ এসোসিয়েশন রিয়াদ’র সভাপতি, মোহাম্মদ কাপ্তান হোসেন ইসলামী কল্যাণ ট্রাস্ট’র প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ কাপ্তান হোসেন’র এর সম্মানে এক সংবর্ধনা অনষ্ঠান গত ২৭ মে বৃহস্পতিবার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ শহিদুল ইসলাম সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক উৎফল বড়ুয়া পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়র রেজিস্ট্রার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উপদেষ্টা বদরুল ইসলাম শোয়েব। বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় জয়িতা পুরস্কার অর্জনকারী ও সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উপদেষ্টা নারীনেত্রী নুরুন নাহার বেবী, ইস্পাহানি টি লিমিটেড সিলেট বিভাগীয় প্রধান আনিছুজামান পাটোয়ারী, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স এর সিলেট বিভাগীয় প্রধান জায়নুল আলম, এসএস এন্টারপ্রাইজ এর কর্ণধার এ.এইচ চৌধুরী সেলিম , বিশিষ্ট চিকিৎসক ডা: তাসলিম খাঁন।
কে এম মিনহাজ এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী আব্দুল মোমেন, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের যুগ্ম-আহবায়ক আবুল হোসাইন, মীর জাকির হোসেন বিদ্যুৎ, সদস্য আব্দুল মালেক, সদস্য শাহরিয়ার, সদস্য অলিউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূরদর্শী নেতৃত্বে উল্লেখযোগ্য হারে দারিদ্র্য বিমোচন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ ও অন্যান্য গণমুখী কর্মকাÐে দ্রæত এগিয়ে যাওয়ায় বাংলাদেশ আজ বিশ্বে প্রশংসিত, এ ক্ষেত্রে প্রবাসীদের অবদান কোন অংশে কম নয়। দেশ তথা সমাজ শক্তিশালীকরনে কাপ্তান হোসেনের মতো লোকজন এগিয়ে আসা দরকার।আলহাজ্ব কাপ্তান হোসেন এর মতো লোকজন শুধু সমাজ শক্তিশালীকরনে নয়, অর্থনীতির গতিশীলতায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন। আমাদের এখন প্রয়োজন নৈতিকতা সম্পন্ন আলোকিত মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ। আর আমরা সবাই যদি নৈতিকতা সম্পন্ন আলোকিত মানবিক গুণাবলি সম্পন্ন হয়ে স্ব স্ব অবস্থান থেকে দেশে গরীব, দুঃখী, অসহায় মানুষের কল্যানে এগিয়ে যেতাম তাহলে সম্ভাবনার বাংলাদেশ আরো অনেক দূর এগিয়ে যেত। বিজ্ঞপ্তি
সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে প্রবাসী কমিউনিটি নেতা কাপ্তান হোসেন সংবর্ধিত
304
