সিলেট কল্যাণ সংস্থার মিলাদ ও দোয়া মাহফিল

by News Room
বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যানমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থার মহানগর কমিটির উদ্যোগে শুক্রবার বাদ আছর দরগাহ মসজিদ প্রাঙ্গনে সংস্থার  প্রতিষ্ঠাতা সভাপতি মো. এহছানুল হক তাহের এর পিতা গোলাপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান, দি এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষক মো. ফজলুল হক তানু মিয়ার আশুরোগ মুক্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, সংস্থার পৃষ্টপোষক মো. আবুল হোসেন, মহানগর কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক এ.কে কামাল হোসেন, অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান আজিজ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক এমরান খান, অর্থ সম্পাদক শাহেদ আহমদ, দপ্তর সম্পাদক বিপ্রদাস বিশু বিক্রম, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটির যুগ্ম আহবায়ক শাফিউল মৌলা রাজু, হুমায়ুন রশিদ চৌধুরী, সদস্য শাইরুল ইসলাম চৌধুরী, মিজানুর রহমান রুমন, আব্দুল হান্নান, রুমেল আহমদ, হাছান আহমদ, পাবেল আহমদ, হিমেল আলম চৌধুরী, আলমগীর হোসেন, মুশফিকুর রহমান, মো. এমদাদুল হক চৌধুরী মামুন প্রমুখ।

You may also like

Leave a Comment